ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

কৃষকের স্বার্থ সুরক্ষায় সরকারের নতুন পরিকল্পনা: কৃষিঋণ মওকুফ ও ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ

কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার উৎপাদন, প্রণোদনা ও বাজার ব্যবস্থাপনাকে একটি সমন্বিত ডিজিটাল কাঠামোর আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছে। শনিবার চট্টগ্রামে আয়োজিত এক মতবিনিময় সভায় কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ কথা জানান। তিনি বলেন, কৃষি কার্ডের মাধ্যমে কৃষকদের সরাসরি সহায়তা প্রদান এবং ভর্তুকি ব্যবস্থাপনা আরও স্বচ্ছ ও আধুনিক করা হবে।

মন্ত্রী উল্লেখ করেন, দেশের সাধারণ মানুষ বিশ্বাস করে কৃষক স্বাবলম্বী হলে জাতীয় অর্থনীতি মজবুত হবে। এই লক্ষ্য বাস্তবায়নে কৃষি ও মৎস্য খাতকে আধুনিক এবং প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। এ সময় তিনি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, সরকারি নীতি বাস্তবায়নে কোনো ধরনের অবহেলা বা সক্ষমতার অভাব দেখা দিলে সংশ্লিষ্টদের জবাবদিহির মুখোমুখি হতে হবে।

অনুষ্ঠানে মন্ত্রী আরও জানান, কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে সেই অর্থ পরিশোধ করেছে সরকার। এছাড়া ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে টেকসই সেচ ব্যবস্থার জন্য দেশের খালগুলো পুনঃখনন কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি’: স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

কৃষকের স্বার্থ সুরক্ষায় সরকারের নতুন পরিকল্পনা: কৃষিঋণ মওকুফ ও ডিজিটাল ডাটাবেজ তৈরির উদ্যোগ

আপডেট সময় : ০৫:৩৯:১১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬