চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বেসরকারিভাবে সর্বোচ্চ ভোট পাওয়ার পর এবার আইনি জটিলতা ও নতুন রাজনৈতিক সমীকরণে আলোচনায় এসেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক আসলাম চৌধুরী। দীর্ঘ কারাবাস এবং অসংখ্য মামলার ধকল কাটিয়ে রাজনীতিতে তাঁর এই প্রত্যাবর্তন উত্তর চট্টগ্রামের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।
দলীয় সূত্র মতে, ২০১৩ সালের আন্দোলন থেকে শুরু করে উত্তর চট্টগ্রামের রাজনীতিতে আসলাম চৌধুরী এক প্রভাবশালী নাম। ২০১৬ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে ৭৬টি মামলা হয়। বিএনপি এসব মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছে। দীর্ঘ আট বছর পর ২০২৪ সালের ২০ আগস্ট তিনি কারামুক্ত হন।
কারামুক্তির পর থেকেই আসলাম চৌধুরী উত্তর চট্টগ্রামের বিভিন্ন ইউনিটে সাংগঠনিক কার্যক্রম জোরদার করেছেন। তবে তাঁর দীর্ঘ অনুপস্থিতিতে রাইজিং গ্রুপের অধীনস্থ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন তাঁর সমর্থকরা। বর্তমানে নির্বাচনী আইনি প্রক্রিয়া মোকাবিলা করার পাশাপাশি তিনি তৃণমূল পর্যায়ে দলের ভিত শক্ত করতে কাজ করে যাচ্ছেন।
রিপোর্টারের নাম 






















