ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ: বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী অব্যাহতিপ্রাপ্ত

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আসন্ন নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ এবং সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. মাসুদ রানাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোছা. আছিয়া খাতুন স্বাক্ষরিত এক পত্রে এই সিদ্ধান্ত জানানো হয়।

অভিযোগ উঠেছে, আগামী ৫ জুলাই অনুষ্ঠিতব্য বগুড়া চেম্বারের দ্বি-বার্ষিক নির্বাচনকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট প্যানেলকে অনৈতিক সুবিধা দেওয়ার চেষ্টা করছিলেন মাসুদ রানা। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের দাবি, তিনি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে একটি বিশেষ পক্ষকে জেতানোর উদ্দেশ্যে কাজ করছিলেন। গত শুক্রবার এক জরুরি সংবাদ সম্মেলনে সেলিম-এরশাদ প্যানেলের সভাপতি প্রার্থী মো. সেলিম রেজা বর্তমান নির্বাচন পরিচালনা কমিটির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন এবং অবিলম্বে নতুন কমিটি গঠনের দাবি জানান।

এমন গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মোছা. আছিয়া খাতুন প্রধান নির্বাহী কর্মকর্তা মাসুদ রানাকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন। একই সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বজায় রাখার স্বার্থে তাকে নির্বাচনী সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি’: স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ: বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী অব্যাহতিপ্রাপ্ত

আপডেট সময় : ০৫:৪০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬