ঢাকা ০৬:১৬ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

৯ জুলাই প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, বাড়ছে অর্থ সহায়তার পরিমাণ

আগামী ৯ জুলাই সারা দেশে একযোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একটি দায়িত্বশীল সূত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছে। এবারের বৃত্তির তালিকায় দেশের মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হচ্ছে বলে জানা গেছে।

অধিদপ্তরের উপপরিচালক এ এস এম সিরাজুদ্দোহা জানিয়েছেন, ফলাফল প্রকাশের সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। নির্ধারিত তারিখেই শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত ফল জানতে পারবেন। এবারের বৃত্তির মোট কোটার ৮০ শতাংশ বরাদ্দ দেওয়া হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য। অবশিষ্ট ২০ শতাংশ বৃত্তি পাবেন বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা। বরাবরের মতো এবারও ‘ট্যালেন্টপুল’ এবং ‘সাধারণ গ্রেড’—এই দুই ক্যাটাগরিতে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।

শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করতে বৃত্তির মাসিক ও বাৎসরিক অর্থের পরিমাণ বর্তমানের তুলনায় দ্বিগুণ থেকে চার গুণ পর্যন্ত বাড়ানোর একটি প্রস্তাবনা সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে। উল্লেখ্য, গত ১৫ থেকে ২০ এপ্রিলের মধ্যে পার্বত্য জেলাসহ সারা দেশে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা অনলাইনে ‘আইপিইএমআইএস’ পোর্টাল এবং মোবাইল এসএমএসের মাধ্যমে সহজেই তা সংগ্রহ করতে পারবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগ: বগুড়া চেম্বারের প্রধান নির্বাহী অব্যাহতিপ্রাপ্ত

৯ জুলাই প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল, বাড়ছে অর্থ সহায়তার পরিমাণ

আপডেট সময় : ০৪:২৭:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬