ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

রামগঞ্জে প্রেমের বিবাদ: প্রেমিকার বাড়ির সামনে বিষপানে যুবকের আত্মহত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জে ভালোবাসার স্বীকৃতি না পেয়ে প্রেমিকার বাড়ির আঙিনায় বিষপান করে এক যুবক আত্মহত্যা করেছেন। শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইসলাম (২৫) নামের ওই যুবকের মৃত্যু হয়। নিহত ইসলাম উপজেলার সোন্দরা গ্রামের মোতালেব হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একই গ্রামের এক কিশোরীর সাথে ইসলামের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি ইসলামের পরিবার থেকে বিয়ের প্রস্তাব পাঠানো হলে কিশোরীর পরিবার তা সরাসরি প্রত্যাখ্যান করে। এই অভিমানে গত বৃহস্পতিবার ওই কিশোরীর বাড়ির সামনে গিয়ে প্রকাশ্যে বিষপান করেন ইসলাম। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘ লড়াই শেষে আজ সকালে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম চলছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘দুর্নীতি করলে বদলি নয়, সরাসরি চাকরিচ্যুতি’: স্বাস্থ্যমন্ত্রীর কঠোর হুঁশিয়ারি

রামগঞ্জে প্রেমের বিবাদ: প্রেমিকার বাড়ির সামনে বিষপানে যুবকের আত্মহত্যা

আপডেট সময় : ০৫:৩৯:০১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬