সিরিয়ার রাজধানী দামেস্কের একটি ক্যাফেতে ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন আল-ইখবারিয়া এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী, রাজধানীর আল-নাসর সড়কে অবস্থিত বিচার প্রাসাদের (জাস্টিস প্যালেস) কাছে একটি ক্যাফের ভেতরে আগে থেকেই বিস্ফোরক রাখা হয়েছিল। সেই বিস্ফোরকের বিস্ফোরণেই হতাহতের এই ঘটনা ঘটে।
বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থল ঘিরে ফেলে এবং উদ্ধার অভিযান শুরু করে। হামলার সঙ্গে কারা জড়িত এবং এর পেছনের উদ্দেশ্য কী, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।
রিপোর্টারের নাম 
























