ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন এবং তাদের ন্যায্য অধিকার ও একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপক্ষীয় সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা করেন।

হুমায়ুন কবির ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থন পুনরায় নিশ্চিত করেন। একইসঙ্গে তিনি আন্তর্জাতিক পরিমণ্ডলে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অটল অবস্থান তুলে ধরেন।

ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের দীর্ঘদিনের ও অবিচল সমর্থনের জন্য বাংলাদেশ সরকার ও জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যক্তি ও রাষ্ট্রীয় কল্যাণে বিশুদ্ধ আকিদা অনুসরণের বিকল্প নেই: রাবেতাতুল ওয়ায়েজীন

ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রতি বাংলাদেশের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত

আপডেট সময় : ০৯:৫৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬