ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ভেনেজুয়েলায় অলৌকিক উদ্ধার: ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত এক ব্যক্তি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভেনেজুয়েলায় এক ভয়াবহ ভূমিকম্পের আট দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে ৪৪ বছর বয়সী এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়েছে। দীর্ঘ ও জটিল এই উদ্ধার অভিযানকে ‘অলৌকিক’ হিসেবে বর্ণনা করা হচ্ছে।

উদ্ধার হওয়া ওই ব্যক্তির নাম হার্নান আলবার্তো গিল ফ্লোরেস। রাজধানীর কাছের লা গুয়াইরায় একটি বহুতল ভবনের ধসে পড়া শপিংমলের পার্কিং এলাকার প্রায় ২৯ ফুট গভীর ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছিলেন তিনি।

বৃহস্পতিবার স্থানীয় ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলের কয়েকদিনের অক্লান্ত প্রচেষ্টার পর তাকে জীবিত উদ্ধার করা হয়। চিলির ফায়ার সার্ভিস, যারা এই উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল, জানিয়েছে ফ্লোরেসকে ভালো অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। সংস্থাটি আরও জানায়, তাকে উদ্ধার করতে টানা প্রায় ৭০ ঘণ্টা সময় লেগেছে।

উদ্ধারের আগে ফ্লোরেসের স্ত্রী গুসবিমার গনজালেস জানান, ভূমিকম্পের পর কয়েকদিন ধরে তিনি ভেবেছিলেন তার স্বামী আর বেঁচে নেই। পরে জীবিত থাকার খবর পেয়ে তিনি নতুন করে আশার আলো দেখেন। তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, “আমি অনেক দুঃখের দিন পার করেছি। কিন্তু যখন জানলাম তিনি জীবিত, তখন মনে হলো আবার সূর্যের আলো দেখছি। তিনি একজন বীরের মতো লড়ে গেছেন।” গনজালেস আরও জানান, তাদের সন্তানরা এখন বাবার বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যক্তি ও রাষ্ট্রীয় কল্যাণে বিশুদ্ধ আকিদা অনুসরণের বিকল্প নেই: রাবেতাতুল ওয়ায়েজীন

ভেনেজুয়েলায় অলৌকিক উদ্ধার: ভূমিকম্পের ৮ দিন পর ধ্বংসস্তূপ থেকে জীবিত এক ব্যক্তি

আপডেট সময় : ০৯:৫৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬