বিদেশিদের বাংলাদেশে আগমন ও প্রস্থান প্রক্রিয়া সহজ করার পাশাপাশি বিদেশি বিনিয়োগ আকর্ষণকে লক্ষ্য করে ‘ভিসানীতি-২০২৬’ অনুমোদন দিয়েছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ের তথ্য অধিদপ্তর সম্মেলন কেন্দ্রে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে, বিকেল সাড়ে ৪টায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিসভার এই বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, এটি মূলত বিদেশি নাগরিকদের বাংলাদেশে আগমন ও প্রস্থানকে আরও সুশৃঙ্খল ও সহজ করার একটি পদক্ষেপ। ২০০৬ সালের ভিসানীতির পর দীর্ঘ ২৬ বছর পর নতুন এই নীতিমালা প্রণয়ন করা হলো।
জানা গেছে, নতুন ভিসানীতি-২০২৬ এর খসড়ায় বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলার মতো বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। এটিকে আরও পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর সভাপতিত্বে একটি মন্ত্রিসভা-কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
রিপোর্টারের নাম 
























