ঢাকা ১১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

থাইল্যান্ডের সৌন্দর্য বাজারে বাংলাদেশি কসমেটিকসের জয়যাত্রা: বিশ্বমানের পণ্য উৎপাদনে নতুন দিগন্ত

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

একসময় থাই কসমেটিকসের আধিপত্য ছিল বাংলাদেশের বাজারে, কিন্তু এখন পরিস্থিতি পাল্টেছে। গুণগত মান ও উৎপাদন সক্ষমতার অভূতপূর্ব উন্নয়নের ফলে বাংলাদেশের উৎপাদিত কসমেটিকস এখন থাইল্যান্ডের সৌন্দর্য বাজারে নিজেদের জায়গা করে নিচ্ছে। এটি দেশের উৎপাদন সক্ষমতা, প্রযুক্তিগত অগ্রগতি এবং আন্তর্জাতিক মানসম্পন্ন পণ্য তৈরির এক গুরুত্বপূর্ণ স্বীকৃতি।

থাইল্যান্ডের স্থানীয় বাজার ছাড়াও দেশটির জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম লাজাদা থাইল্যান্ড এবং বিভিন্ন ফার্মেসিতে বর্তমানে বাংলাদেশের উৎপাদিত গ্লোবাল ব্র্যান্ডের স্কিন কেয়ার ও কালার কসমেটিকস পণ্য পাওয়া যাচ্ছে। স্থানীয় পরিবেশক ও আমদানিকারকদের মাধ্যমে এসব পণ্য দেশটির বিভিন্ন বিক্রয়কেন্দ্রে পৌঁছানো হচ্ছে।

থাইল্যান্ডভিত্তিক পরিবেশকরা জানিয়েছেন, প্রাকৃতিক উপাদানসমৃদ্ধ স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্যের প্রতি থাই ভোক্তাদের আগ্রহ ক্রমশ বাড়ছে। গুণগত মান, কার্যকারিতা এবং প্রতিযোগিতামূলক মূল্যের কারণে বাংলাদেশি পণ্য ধীরে ধীরে থাইল্যান্ডের বাজারে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করছে।

খাতসংশ্লিষ্টদের মতে, গত এক দশকে বাংলাদেশের কসমেটিকস শিল্পে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। আধুনিক উৎপাদন প্রযুক্তি, আন্তর্জাতিক মানের কাঁচামাল, নিবিড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম এবং উন্নত প্যাকেজিং ব্যবস্থার কারণে দেশীয় প্রতিষ্ঠানগুলো এখন বিশ্বমানের পণ্য উৎপাদনে সক্ষম। এর ফলে একদিকে যেমন আমদানিনির্ভরতা কমছে, অন্যদিকে তৈরি হচ্ছে নতুন রপ্তানি বাজার। হালাল সার্টিফিকেশন, জিএমপি সনদ এবং গ্রীন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক স্বীকৃতিও এই খাতের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করছে।

এই অগ্রযাত্রার অন্যতম অংশীদার রিমার্ক এইচবি লিমিটেড। প্রতিষ্ঠানটির উৎপাদিত নিওর, সিওডিল ও লিলি ব্র্যান্ডের বিভিন্ন স্কিন কেয়ার ও কালার কসমেটিকস পণ্য বর্তমানে থাইল্যান্ডসহ যুক্তরাষ্ট্র, ভারত, ফিলিপাইন, শ্রীলঙ্কা, নেপাল, ওমান ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক আন্তর্জাতিক বাজারে সফলভাবে রপ্তানি হচ্ছে। সিওডিল ব্র্যান্ডের পরিচালক সুকান্ত কুমার দাস বলেন, থাইল্যান্ডে রিমার্কের স্কিন কেয়ার ও কসমেটিকস পণ্যের প্রতি ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে, যা প্রমাণ করে বাংলাদেশে এখন বিশ্বমানের পণ্য উৎপাদনের সক্ষমতা তৈরি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্যক্তি ও রাষ্ট্রীয় কল্যাণে বিশুদ্ধ আকিদা অনুসরণের বিকল্প নেই: রাবেতাতুল ওয়ায়েজীন

থাইল্যান্ডের সৌন্দর্য বাজারে বাংলাদেশি কসমেটিকসের জয়যাত্রা: বিশ্বমানের পণ্য উৎপাদনে নতুন দিগন্ত

আপডেট সময় : ০৯:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬