ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরান যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। আলজাজিরার বরাত দিয়ে এ খবর জানা গেছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শরিফ আগামী ৩ থেকে ৫ জুলাইয়ের মধ্যে ইরান ও তুরস্ক সফর করবেন।
৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি দীর্ঘ ৩৬ বছর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের একজন কট্টর সমালোচক হিসেবে আন্তর্জাতিক মহলে পরিচিত ছিলেন। গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের প্রথম দিনে তিনি ‘শহিদ’ হন বলে খবরে উল্লেখ করা হয়েছে। তাঁর জানাজা ৪ জুলাই তেহরানে শুরু হবে এবং ৯ জুলাই উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে নিজ শহরে দাফনের মধ্য দিয়ে শেষ হবে।
রিপোর্টারের নাম 
























