ঢাকা ০৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

রংপুরে ধর্ষণের পর নিহত শিশু সানজিদার পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৫:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার ৯ বছর বয়সী শিশু সানজিদার অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা বিএনপি। দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশনায় বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে সানজিদার পরিবারের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

আলমপুর ইউনিয়নের ভীমপুর কোরানীপাড়ায় সানজিদার বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে এই আর্থিক অনুদান হস্তান্তর করেন বিএনপি নেতারা। এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম।

জেলা বিএনপির আহ্বায়ক নিহত শিশুর বাবা-মায়ের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। তিনি সানজিদার পরিবারের পাশে থাকারও আশ্বাস দেন। অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তারাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, জেলা বিএনপির সদস্য মতিয়ার রহমান, সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট মাখদুম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন ইয়াহিয়া কাজলসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত প্রায় ২৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ৭

রংপুরে ধর্ষণের পর নিহত শিশু সানজিদার পরিবারকে বিএনপির আর্থিক সহায়তা

আপডেট সময় : ০৫:২০:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬