ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

ভাঙ্গায় সুমন হত্যার বিচারে উত্তাল রাজপথ: ১৯ জন আটক

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের রক্তক্ষয়ী সংঘর্ষে সুমন শেখ নামে এক যুবক নিহতের ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার রাতে ভাঙ্গা থানার সামনে বিক্ষোভ মিছিল করেছেন শত শত নারী। সাবেক মহিলা কমিশনার পারুলী আক্তারের নেতৃত্বে অনুষ্ঠিত এই মিছিলে অংশ নেওয়া বিক্ষোভকারীরা খুনিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।

বিক্ষোভের একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ থানার প্রধান ফটক বন্ধ করে দেয়। পরে স্থানীয় বিএনপি নেতাদের মাধ্যমে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের সাথে ভিডিও কলে কথা বলেন বিক্ষোভকারীরা। সংসদ সদস্য সুমন হত্যার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে এবং অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে ঘোষণা দিলে পরিস্থিতি শান্ত হয়। নিহত সুমন শেখ কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে।

এর আগে বুধবার সকালে সুমন শেখের মরদেহ ঢাকা থেকে নিজ গ্রামে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য, সোমবার রাতে কুমার নদের তীরবর্তী দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সুমন। এই ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে আটক করেছে পুলিশ এবং মামলার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

ভাঙ্গায় সুমন হত্যার বিচারে উত্তাল রাজপথ: ১৯ জন আটক

আপডেট সময় : ১২:৪৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬