কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় চার সন্তানের এক জননীর রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার রাত ৯টার দিকে উপজেলার পোকখালী ইউনিয়নের পূর্ব নাইক্ষ্যংদিয়া এলাকায় রান্না ঘর থেকে কুলছুমা আক্তার (২৭) নামের ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত কুলছুমা ওই এলাকার হেলাল উদ্দীনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সময় নিহতের সন্তানরা পাশের ঘরে পড়াশোনা করছিল এবং তার স্বামী কর্মস্থলে ছিলেন। কুলছুমার দেবর কাজ থেকে ফিরে ভেতর থেকে দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে রান্না ঘরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
রিপোর্টারের নাম 

























