ঢাকা ০২:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বোয়ালমারীতে পুকুরপাড়ে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু, এলাকায় ক্ষোভ

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১২:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ঘাস কাটতে গিয়ে পুকুরপাড়ে থাকা অরক্ষিত বিদ্যুৎ লাইনে স্পৃষ্ট হয়ে মামুন বিশ্বাস (২৮) নামে এক ভ্যানচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মামুন ওই গ্রামের লাকু বিশ্বাসের ছেলে এবং এক সন্তানের জনক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের আকমল শিকদারের পুকুরটি স্থানীয় এক মাছ ব্যবসায়ী লিজ নিয়েছিলেন। পুকুর পাহারার সুবিধার্থে বাঁশের খুঁটির সাহায্যে জিআই তার দিয়ে সেখানে সরাসরি বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল। সকালে মামুন গরুর জন্য ঘাস কাটতে গেলে মাটিতে পড়ে থাকা ওই তারে পা জড়িয়ে বিদ্যুতায়িত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহতের স্বজনরা এই মৃত্যুকে পরিকল্পিত অবহেলা হিসেবে দাবি করে সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় নিখোঁজ বিকাশ ব্যবসায়ীর লাশ উদ্ধার, পরিকল্পিত হত্যার সন্দেহ

বোয়ালমারীতে পুকুরপাড়ে বিদ্যুতায়িত হয়ে ভ্যানচালকের মৃত্যু, এলাকায় ক্ষোভ

আপডেট সময় : ১২:৪৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬