ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

গাইবান্ধার সাঘাটায় শিবির নেতা হত্যা: প্রধান আসামি মুকুল গ্রেপ্তার

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৪:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলায় আলোচিত ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মোখলেছুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই গ্রেপ্তারের মধ্য দিয়ে মামলাটিতে মোট পাঁচজন আসামিকে আটক করা হলো।

বুধবার রাতে তথ্যপ্রযুক্তির সহায়তা নিয়ে গাজীপুরের হারিকেন এলাকা থেকে সাঘাটা থানার পুলিশের একটি দল অভিযান চালিয়ে মুকুলকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত মুকুলকে সাঘাটা থানায় আনা হচ্ছে বলে তিনি জানান।

গ্রেপ্তারকৃত মোখলেছুর রহমান মুকুল বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। তিনি সম্প্রতি বোনারপাড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পদ থেকে বহিষ্কৃত হয়েছিলেন। নিহত সাইফুল্লাহ বারী ছিলেন বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি। তিনি উপজেলার শিমুলতাইড় গোরস্থানপাড়া গ্রামের হাবিবুর রহমান মাওলানার ছেলে এবং রংপুর ধাপের সাতগড়া মডেল কামিল মাদরাসার আল-কুরআন বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

উল্লেখ্য, গত ২১ জুন বিকেলে সাঘাটা উপজেলার বোনারপাড়া চৌমাথা এলাকায় ছুরিকাঘাতে নিহত হন ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারী। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বেলা পৌনে ৩টার দিকে বোনারপাড়া ইউনিয়ন যুবদলের তৎকালীন আহ্বায়ক মোখলেছুর রহমান মুকুল ও তার সহযোগীরা সাইফুল্লাহর ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। এই ঘটনার পরদিনই জেলা যুবদলের পক্ষ থেকে মুকুলকে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়। নিহত সাইফুল্লাহর বাবা ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনের বিরুদ্ধে সাঘাটা থানায় হত্যা মামলা দায়ের করেছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

‘জুলাই গণঅভ্যুত্থান’ শহীদদের স্মরণে সরকারি উদাসীনতা দুঃখজনক: জামায়াত নেতা

গাইবান্ধার সাঘাটায় শিবির নেতা হত্যা: প্রধান আসামি মুকুল গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:১৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬