কুমিল্লার মেঘনা উপজেলার মির্জানগর কদমতলা বাসস্ট্যান্ড সংলগ্ন আঞ্চলিক সড়ক থেকে মিম আক্তার (১৯) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে স্থানীয়রা রাস্তার পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। নিহত মিম মেঘনা উপজেলার ব্রাহ্মণচরণ নোয়াগাঁ গ্রামের বাবুল মিয়ার মেয়ে। তার শ্বশুরবাড়ি পাশের গজারিয়া উপজেলার ভবেরচর গ্রামে।
পুলিশ জানায়, মরদেহের পাশ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যার সূত্র ধরে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়। মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
রিপোর্টারের নাম 























