ঢাকা ০৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

বিমানবন্দরে বিপুল স্বর্ণ জব্দ: দুবাই থেকে আসা বিমানে মিলল ৪৫ কোটি টাকার ১৯ কেজি সোনা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০১:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। বৃহস্পতিবার দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইট থেকে এই বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করা হয়।

গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এভসেক (এভিয়েশন সিকিউরিটি) এবং কাস্টমস হাউসসহ বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে এই স্বর্ণের চালান উদ্ধার করা হয়।

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। এটি সাম্প্রতিক সময়ে জব্দ হওয়া অন্যতম বৃহৎ স্বর্ণের চালান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর আইন, সর্বোচ্চ ১০ বছরের জেল

বিমানবন্দরে বিপুল স্বর্ণ জব্দ: দুবাই থেকে আসা বিমানে মিলল ৪৫ কোটি টাকার ১৯ কেজি সোনা

আপডেট সময় : ০১:৫৭:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬