ঢাকা ০৪:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

নওগাঁর নিয়ামতপুরে ব্যক্তির লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা তদন্তাধীন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নওগাঁর নিয়ামতপুর উপজেলা থেকে আখতারুজ্জামান (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের আয়েশাতলা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সকালে আয়েশাতলা এলাকায় ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে নিয়ামতপুর থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে নিয়ামতপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ বিষয়ে নিয়ামতপুর থানার ওসি মাহাবুর রহমান জানান, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার হবে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং তদন্ত সাপেক্ষে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করে আলোচনায় অভিনেত্রী শাওন

নওগাঁর নিয়ামতপুরে ব্যক্তির লাশ উদ্ধার, হত্যা না আত্মহত্যা তদন্তাধীন

আপডেট সময় : ০৩:০২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬