ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬

শিক্ষাক্ষেত্রে বড় নিয়োগ: এক লাখের বেশি শিক্ষক নেওয়ার পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

দেশের শিক্ষাব্যবস্থায় বড় ধরনের নিয়োগের পরিকল্পনা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি ঘোষণা দিয়েছেন, এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টানারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এই পরিকল্পনার কথা জানান।

মন্ত্রী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগের পরিকল্পনা রয়েছে।

ড. এহছানুল হক মিলন আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষকের নিয়োগের বিষয়ে আপিল বিভাগ আমাদের আপিল গ্রহণ করে রায় ঘোষণা করেছে। ফলে এই নিয়োগ প্রক্রিয়া এখন সম্পন্ন করা যাবে। এর সঙ্গে আরও প্রায় ৭০ হাজার এমপিওভুক্ত শিক্ষক-প্রভাষক অন্তর্ভুক্ত করা যেতে পারে, যা দেশের শিক্ষাক্ষেত্রে একটি বিশাল ইতিবাচক পদক্ষেপ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করে আলোচনায় অভিনেত্রী শাওন

শিক্ষাক্ষেত্রে বড় নিয়োগ: এক লাখের বেশি শিক্ষক নেওয়ার পরিকল্পনা শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৩:০১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬