পড়াশোনার জন্য নিরাপদ, নিরিবিলি ও আধুনিক পরিবেশের খোঁজে দ্বিতীয়বারের মতো চীনে পাড়ি জমিয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী মুমতাহিনা পারভীন। বর্তমানে তিনি দেশটির শিয়ামেন ইউনিভার্সিটির ইকোনোমেট্রিক্স বিভাগে স্নাতকোত্তর করছেন। তার অভিজ্ঞতায় চীন কেবল একটি দেশ নয়, বরং মেধা ও স্বপ্ন গড়ার এক অনন্য কারিগর।
শিয়ামেন শহরের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে তিনি জানান, সমুদ্র ও পাহাড়বেষ্টিত এই আধুনিক নগরী সবুজে ঘেরা। পরিকল্পিত সড়ক ব্যবস্থা এবং ট্রাফিক আইন মানার সংস্কৃতি শহরটিকে অনন্য করেছে। বিশেষ করে এখানকার বিশ্ববিদ্যালয় লাইব্রেরিগুলোর পঠন-পাঠনের পরিবেশ তাকে মুগ্ধ করেছে, যেখানে পিনপতন নীরবতায় হাজারো শিক্ষার্থী জ্ঞান আহরণে মগ্ন থাকেন।
চীনা খাদ্যাভ্যাস ও সংস্কৃতি নিয়েও নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন মুমতাহিনা। তিনি জানান, চীনারা প্রধানত ভাত ও নুডলস খেলেও তাদের রান্নার পদ্ধতি অত্যন্ত স্বাস্থ্যকর। কম মসলা ও সিদ্ধ খাবারের প্রতি তাদের ঝোঁক বেশি। উৎসবের দিনগুলোতে পারিবারিক মিলনমেলা এবং ঐতিহ্যবাহী খাবারের আয়োজন দেশটির সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করে তুলেছে। তার মতে, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমেই চীনারা আজ বিশ্বমঞ্চে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছে।
রিপোর্টারের নাম 

























