ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক: গুরুত্ব পেল গণতন্ত্র ও মানবাধিকার

জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরে-শার্লে। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে ফ্রান্স দূতাবাসের রাজনৈতিক অ্যাটাশে এবং জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন-পরবর্তী প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে মানবাধিকার পরিস্থিতি রক্ষা এবং সুশাসন নিশ্চিত করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করে।

বৈঠকে ডা. শফিকুর রহমান বাংলাদেশের উন্নয়নে ফ্রান্সের দীর্ঘদিনের সহযোগিতার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। একইসঙ্গে বিদেশি বিনিয়োগের পরিবেশ উন্নত করতে দুর্নীতি দমন ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও বৈঠকে মতবিনিময় করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্প বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের বৈঠক: গুরুত্ব পেল গণতন্ত্র ও মানবাধিকার

আপডেট সময় : ০৪:৫৮:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬