ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ভেনেজুয়েলার ভূমিকম্প বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

ভেনেজুয়েলায় সাম্প্রতিক ভয়াবহ ভূমিকম্পে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বিশিষ্ট ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এই মর্মান্তিক ঘটনাকে বাংলাদেশের জন্য একটি বিশেষ সতর্কবার্তা হিসেবে উল্লেখ করে তিনি দেশের অপরিকল্পিত নগরায়ণ ও ভূমিকম্প ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শায়খ আহমাদুল্লাহ বলেন, মহান আল্লাহর মহাশক্তির সামনে মানুষ কতটা অসহায়, তা এ ধরনের দুর্যোগ আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। কেয়ামতের কঠিন সময়ে আমাদের তিল তিল করে গড়ে তোলা সম্পদ ও স্থাপনা এভাবেই ধূলিসাৎ হয়ে যাবে—ভেনেজুয়েলার এই ঘটনা যেন তারই এক ক্ষুদ্র নমুনা।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে প্রায়ই ছোট ছোট ভূমিকম্প অনুভূত হচ্ছে, যা বড় কোনো বিপদের সংকেত হতে পারে। জনবহুল ও অপরিকল্পিতভাবে গড়ে ওঠা এই শহরে বড় ধরনের কোনো ভূমিকম্প হলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। শায়খ আহমাদুল্লাহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্যোগ মোকাবিলায় আগাম ও টেকসই প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানান এবং সাধারণ মানুষকে ভবন নির্মাণে নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

ভেনেজুয়েলার ভূমিকম্প বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

আপডেট সময় : ০৬:০৬:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬