ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সারা দেশে চালু হচ্ছে সমন্বিত ইলেকট্রনিক টোল ব্যবস্থা, বিআরটিএ-র এক ট্যাগেই মিলবে সব সুবিধা

দেশের সব সড়ক, সেতু, এক্সপ্রেসওয়ে ও টানেলে আলাদা আলাদা টোল দেওয়ার ভোগান্তি নিরসনে একটি সমন্বিত ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) সিস্টেম চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। সেতু বিভাগের এক উচ্চপর্যায়ের সভায় সিদ্ধান্ত হয়েছে যে, এখন থেকে বিআরটিএ কর্তৃক সরবরাহকৃত একটি মাত্র আরএফআইডি ট্যাগ ব্যবহার করেই দেশের যেকোনো প্রান্তের টোল প্লাজা অতিক্রম করা যাবে।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মো. আবদুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় জানানো হয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের সহযোগিতায় একটি কেন্দ্রীয় প্ল্যাটফর্ম তৈরি করা হবে। এর ফলে যানবাহনের মালিকদের প্রতিটি সংস্থার জন্য আলাদা রেজিস্ট্রেশন বা ট্যাগ ব্যবহারের প্রয়োজন পড়বে না। এছাড়া একটি আধুনিক মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকরা টোল পরিশোধ, ডিজিটাল পেমেন্ট এবং ট্রাফিক অ্যালার্টসহ সব ধরনের সেবা গ্রহণ করতে পারবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই স্বয়ংক্রিয় ব্যবস্থাপনা কার্যকর হলে টোল প্লাজাগুলোতে যানজট কমবে এবং জ্বালানি ও সময়ের অপচয় রোধ হবে। ক্যাশলেস ট্রানজেকশন বা নগদবিহীন লেনদেন নিশ্চিত করার মাধ্যমে স্মার্ট ইনফ্রাস্ট্রাকচার গড়ে তোলাই এই প্রকল্পের মূল লক্ষ্য। আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পুরো সিস্টেমটিকে নিশ্ছিদ্র নজরদারিতে রাখা হবে বলেও সভায় জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্প বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

সারা দেশে চালু হচ্ছে সমন্বিত ইলেকট্রনিক টোল ব্যবস্থা, বিআরটিএ-র এক ট্যাগেই মিলবে সব সুবিধা

আপডেট সময় : ০৬:০১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬