ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

কুমিল্লার মাদকবিরোধী মানববন্ধনে হামলা: স্কুলছাত্রসহ গুলিবিদ্ধ ৫

কুমিল্লা নগরীর কাঁটাবিল এলাকায় মাদকবিরোধী এক শান্তিপূর্ণ মানববন্ধনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে ইথান আহম্মেদ প্রেম নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীসহ অন্তত পাঁচজন গুলিবিদ্ধ ও আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় প্রেমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে এলাকার বাসিন্দারা মাদক ব্যবসার প্রতিবাদে একটি মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন। অনুষ্ঠান চলাকালে স্থানীয় শীর্ষ মাদক কারবারি অপুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা ও গুলি চালায়। এতে মুহূর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলার শিকার প্রেমের মা সোনিয়া আক্তার কান্নায় ভেঙে পড়ে বলেন, তাঁর একমাত্র ছেলেকে হত্যার উদ্দেশ্যেই সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত অপু আগে থেকেই একটি হত্যা মামলার আসামি এবং সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছে। কুমিল্লা কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, অপরাধীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছে। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করলেও পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্প বাংলাদেশের জন্য বড় সতর্কবার্তা: শায়খ আহমাদুল্লাহ

কুমিল্লার মাদকবিরোধী মানববন্ধনে হামলা: স্কুলছাত্রসহ গুলিবিদ্ধ ৫

আপডেট সময় : ০৬:০১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬