ঢাকা ০৫:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান: ফের ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর আবারও বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট বা পর্যটন ভিসা চালু করার ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে এই ভিসার আবেদন প্রক্রিয়া শুরু হবে। বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য, রাজনৈতিক পটপরিবর্তনসহ বিভিন্ন পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে পর্যটন ভিসা বন্ধ রেখেছিল ভারতীয় কর্তৃপক্ষ। এর আগে এ বছরের ফেব্রুয়ারিতে সিলেটে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস জানিয়েছিলেন, মেডিকেল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটন ভিসা দ্রুতই স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। অবশেষে সেই ঘোষণা আসায় সাধারণ ভ্রমণপিপাসুদের মাঝে স্বস্তি ফিরেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগের ফলে দুই দেশের মানুষের মধ্যকার যাতায়াত ও সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জরাজীর্ণ সড়ক সংস্কারে চসিকের অগ্রাধিকার: দুর্ভোগ লাঘবে মেয়রের কঠোর বার্তা

দীর্ঘ প্রতীক্ষার অবসান: ফের ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাচ্ছেন বাংলাদেশিরা

আপডেট সময় : ০৩:৪৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬