ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

ফরিদপুরে বিএনপি কর্মীর হাত-পা কাটা মরদেহ উদ্ধার, এলাকায় চরম আতঙ্ক

ফরিদপুরের সালথা উপজেলায় পান্নু ফকির ওরফে জামু ফকির (৪০) নামে এক বিএনপি কর্মীর নৃশংস মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে যদুনন্দী ইউনিয়নের কুমারকান্দা এলাকায় সড়কের পাশ থেকে তার হাত-পা কাটা ও ক্ষতবিস্থ মরদেহ উদ্ধার করা হয়। নিহত জামু ফকির স্থানীয় মৃত রহমান ফকিরের ছেলে এবং চার সন্তানের জনক।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ এসে তা উদ্ধার করে। দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারণ তার শরীরের বিভিন্ন স্থানে গভীর জখমের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, জমিজমা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের স্ত্রী রুপা বেগম জানান, বুধবার সন্ধ্যায় থানায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তার স্বামী।

সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মোহাম্মাদ আল ফাহাদ জানান, মরদেহের শরীরে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

ফরিদপুরে বিএনপি কর্মীর হাত-পা কাটা মরদেহ উদ্ধার, এলাকায় চরম আতঙ্ক

আপডেট সময় : ০৬:০৩:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬