ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

সিরাজগঞ্জে যমুনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের প্রাণহানি

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টা পর দুই মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্থানীয় জেলেরা জাল ফেলে নদী থেকে তাদের নিথর দেহ উদ্ধার করেন। এর আগে সকালে উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ৬ নম্বর নৌকাঘাট এলাকায় তিন বন্ধু মিলে নদীতে গোসল করতে নামলে তীব্র স্রোতে দুজন তলিয়ে যায়।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান জানান, গোসল করতে নামা তিন ছাত্রের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও বাকি দুজন নিখোঁজ ছিল। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালিয়ে তাদের মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও তারা পৌঁছানোর আগেই স্থানীয়রা উদ্ধার কাজ সম্পন্ন করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

সিরাজগঞ্জে যমুনায় গোসল করতে নেমে দুই মাদ্রাসা ছাত্রের প্রাণহানি

আপডেট সময় : ০৬:০৬:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬