বাংলার ইতিহাসে ১৩৩৮ সাল থেকে ১৫৩৮ সাল পর্যন্ত সময়কালটি ছিল এক স্বর্ণযুগ, যা স্বাধীন সুলতানি আমল হিসেবে পরিচিত। ইখতিয়ারউদ্দীন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজির আগমনের পর থেকে দীর্ঘ সময় মুসলিম শাসকরা এই ভূখণ্ড পরিচালনা করেছেন। মোগল সম্রাট আকবরের সময় বাংলায় মোগল আধিপত্য শুরু হলেও সম্রাট জাহাঙ্গীরের আমলে রাজধানী ঢাকাকে ‘জাহাঙ্গীরনগর’ করার মাধ্যমে শাসনব্যবস্থায় এক নতুন মাত্রা যুক্ত হয়।
তবে ১৭৫৭ সালের ২৩ জুন পলাশীর আম্রকাননে যে যুদ্ধপ্রহসন মঞ্চস্থ হয়েছিল, তা বাংলার ভাগ্যে এক চরম বিপর্যয় ডেকে আনে। নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে সাড়ে পাঁচশ বছরের মুসলিম শাসনের অবসান ঘটে এবং শুরু হয় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঔপনিবেশিক শাসন। এই পরিবর্তন কেবল রাজনৈতিক ছিল না, এর প্রভাব ছিল সুদূরপ্রসারী এবং সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে অত্যন্ত গভীর।
১৭৬৪ সালের বক্সারের যুদ্ধ এবং পরবর্তী সময়ে রাজস্ব আদায়ের ক্ষমতা লাভের মাধ্যমে ব্রিটিশরা বাংলার শাসনক্ষমতায় জেঁকে বসে। এর ফলে ঢাকা ও মুর্শিদাবাদের মতো সমৃদ্ধ শহরগুলো তাদের গুরুত্ব হারায় এবং কলকাতার এক কৃত্রিম উত্থান ঘটে। পলাশীর এই অভিঘাত বাংলার সামাজিক ও সাংস্কৃতিক কাঠামোকে চিরতরে বদলে দেয়, যার রেশ আজও ইতিহাসের পাতায় অম্লান।
রিপোর্টারের নাম 

























