ঢাকা ০৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফের ৩ সদস্য গ্রেফতার

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দুর্গম পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তিন ইউপিডিএফ (মূল) সদস্যকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বৃহস্পতিবার ভোরে উপজেলার সদর ইউনিয়নের রেখুং পাড়া এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে তাদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও নগদ টাকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন—গুইমারা উপজেলার লক্ষ্যসিপাড়া গ্রামের হ্লাপ্রুসাই মারমা (৩০), কলাপাড়া গ্রামের তেজেন্দ্র চাকমা (২৭) এবং মাটিরাঙ্গার মানসিপাড়া গ্রামের বিশ্ব ত্রিপুরা (২৮)। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, সাংগঠনিক কাজ শেষে তারা রেখুং পাড়ার একটি বাড়িতে অবস্থান করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তল্লাশিকালে তাদের হেফাজত থেকে একটি দেশি বন্দুক, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, ম্যাগজিন, একটি চাকু এবং নগদ ১১ হাজার টাকা জব্দ করা হয়েছে। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এছাড়া ওই এলাকায় আরও অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলার ভূমিকম্পে জরুরি সহায়তা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ট্রাম্পের ঘোষণা

খাগড়াছড়িতে অস্ত্র ও গুলিসহ ইউপিডিএফের ৩ সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৬:০২:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬