ঢাকা ০৩:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা সেজে প্রতারণা: নারী আটক

কক্সবাজারের পেকুয়ায় গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর ভুয়া সদস্য পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার মগনামা ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে হাসিনা আক্তার নামের ওই নারীকে আটক করা হয়। আটক হাসিনা চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পেকুয়ার মগনামা সাবমেরিন ঘাঁটি এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসিনা আক্তার দীর্ঘ দিন ধরে নিজেকে ডিজিএফআই কর্মকর্তা পরিচয় দিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আসছিলেন। মঙ্গলবার রাতে মগনামা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের সঙ্গে যোগাযোগ করে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তার কথাবার্তায় সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে আটক করে থানায় নিয়ে যায়।

পেকুয়া থানা পুলিশ জানিয়েছে, আটক নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তিনি কেন এই ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন এবং এর পেছনে বড় কোনো প্রতারক চক্রের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা নিশ্চিত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পুলিশ আসবে না, নিশ্চিন্তে থাকুন’—বাংলাদেশির ভিডিও ঘিরে গ্রিক গণমাধ্যমে আলোচনা

পেকুয়ায় ভুয়া ডিজিএফআই কর্মকর্তা সেজে প্রতারণা: নারী আটক

আপডেট সময় : ০১:৪১:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬