ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

পদত্যাগকারী আইন কর্মকর্তাদের বক্তব্য রাজনৈতিক স্ট্যান্টবাজি: ব্যারিস্টার বাদল

অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে পদত্যাগ করা জামায়াত সমর্থিত আইন কর্মকর্তাদের বক্তব্যকে অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। বুধবার সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

ব্যারিস্টার বাদল বলেন, সরকার পরিবর্তনের পর অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের কর্মকর্তাদের পদত্যাগ একটি স্বাভাবিক প্রক্রিয়া। তবে বিদায়ী কর্মকর্তারা গত চার মাস দায়িত্ব পালন করে সব ধরনের সুযোগ-সুবিধা ভোগ করার পর এখন রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি একে ‘রাজনৈতিক স্ট্যান্টবাজি’ হিসেবে বর্ণনা করে বলেন, তাদের কাছ থেকে এমন আচরণ প্রত্যাশিত ছিল না।

তিনি আরও দাবি করেন, এই চার মাস তারা সরকারের পক্ষে কাজ করেছেন নাকি কোনো অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন, তা খতিয়ে দেখা প্রয়োজন। অ্যাটর্নি জেনারেলের কাছে আবেদন জানিয়ে তিনি বলেন, বিদায়ী কর্মকর্তাদের গত চার মাসের সব ফাইলের কার্যক্রম পুনরায় যাচাই করা উচিত। তারা সরকারের স্বার্থ রক্ষা না করে বরং বিরুদ্ধাচরণ করেছেন বলে তিনি অভিযোগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানের মডেলে ঢেলে সাজানো হবে প্রাথমিক শিক্ষা: ববি হাজ্জাজ

পদত্যাগকারী আইন কর্মকর্তাদের বক্তব্য রাজনৈতিক স্ট্যান্টবাজি: ব্যারিস্টার বাদল

আপডেট সময় : ০২:৪৮:৩০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬