গাজীপুরের টঙ্গীতে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে টঙ্গী স্টেশন রোড এলাকায় বিআরটি উড়াল সড়কের সিঁড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, ভোরের দিকে ওই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে উত্তেজিত জনতা তাকে মারধর শুরু করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য স্থানীয় সরকারি হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, নিহতের বয়স আনুমানিক ১৮ বছর। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তের জন্য ইতিমধ্যে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) খবর দেওয়া হয়েছে।
টঙ্গী পূর্ব থানার পরিদর্শক (তদন্ত) মো. জিল্লুর রহমান জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং লাশ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
রিপোর্টারের নাম 

























