ঢাকা ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

মোংলায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটতে গিয়ে ছাত্রলীগের ৪ কর্মী আটক

বাগেরহাটের মোংলায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় ছাত্রলীগের চার কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে মোংলা পোর্ট পৌরসভা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটককৃতরা ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত। তারা দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের জন্য কেক কেটে কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলেন। এমন খবর পেয়ে মোংলা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন সরে যাওয়ার চেষ্টা করলেও, ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা সম্ভব হয়।

অভিযানকালে আটককৃতদের কাছ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনা একটি কেক এবং সংগঠনের দুটি পতাকা জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃতদের থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করে পুলিশ।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, নিষিদ্ধ ঘোষিত যেকোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ মাঠে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি আরও বলেন, জনশৃঙ্খলা রক্ষা এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় শিশুদের লক্ষ্য করে সুপরিকল্পিত গণহত্যা চালাচ্ছে ইসরাইল: জাতিসংঘের তদন্ত প্রতিবেদন

মোংলায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটতে গিয়ে ছাত্রলীগের ৪ কর্মী আটক

আপডেট সময় : ১১:২৫:০৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬