ঢাকা ০১:৫০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম হ্রাস পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অলংকারের মূল্য পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

সংগঠনটি আরও জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে। তবে অলংকারের নকশা অনুযায়ী মজুরি এবং সরকারি ভ্যাট আগের নিয়মেই প্রযোজ্য হবে। এর আগে গত ২২ জুন স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল, যেখানে ২২ ক্যারেটের ভরি ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। কয়েক দিনের ব্যবধানে দামের এই বড় পতন ক্রেতাদের মধ্যে স্বস্তি নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া গোল ও নতুন রেকর্ড: পর্তুগালের বিশাল জয়

স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল কত

আপডেট সময় : ১২:৩৫:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬