ঢাকা ০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

পরীক্ষায় নকল রুখতে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর: দায় নিতে হবে প্রতিষ্ঠানপ্রধানকেও

আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো কেন্দ্রে নকল পাওয়া গেলে শুধু পরীক্ষার্থী নয়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান বা কেন্দ্রপ্রধানকেও আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। বুধবার সকালে রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন শিক্ষা বোর্ডের সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে ‘পরীক্ষা আইন’ সংশোধন করা হয়েছে। নতুন আইন অনুযায়ী, নকলের দায়ে অভিযুক্ত কোনো শিক্ষার্থীকে ডিটেনশনে বা আইনের আওতায় আনার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া শিক্ষা ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের আভাস দিয়ে তিনি বলেন, ২০২৭ সাল থেকে এসএসসি পরীক্ষা জানুয়ারিতে অনুষ্ঠিত হবে এবং ২০২৮ সাল নাগাদ নতুন পরিমার্জিত কারিকুলাম পুরোপুরি কার্যকর করা হবে।

অবসরপ্রাপ্ত শিক্ষকদের দীর্ঘদিনের বকেয়া পরিশোধের বিষয়েও মন্ত্রী ইতিবাচক ঘোষণা দেন। তিনি জানান, ২০২২ সালের পর থেকে যেসব শিক্ষক অবসরে গিয়েছেন কিন্তু এখনো ভাতা পাননি, তাদের পাওনা জুলাই মাসের মাঝামাঝি থেকে পরিশোধ করা শুরু হবে। শিক্ষার মানোন্নয়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘পুলিশ আসবে না, নিশ্চিন্তে থাকুন’—বাংলাদেশির ভিডিও ঘিরে গ্রিক গণমাধ্যমে আলোচনা

পরীক্ষায় নকল রুখতে কঠোর হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর: দায় নিতে হবে প্রতিষ্ঠানপ্রধানকেও

আপডেট সময় : ০১:৪০:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬