ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ: পেছাল মাধ্যমিকের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা

দেশের মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। পূর্বনির্ধারিত ২৮ জুনের পরিবর্তে আগামী ১ জুলাই থেকে এই পরীক্ষা শুরু হয়ে চলবে ১৬ জুলাই পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি) এক বিজ্ঞপ্তিতে অনিবার্য কারণবশত এই পরিবর্তনের কথা জানিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৯ জুন রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী।

দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা এই আয়োজনে অংশ নেবে। সে কারণেই পূর্ব নির্ধারিত ২৮ জুন থেকে শুরু হতে যাওয়া অর্ধ-বার্ষিক পরীক্ষা পেছানো হয়েছে। শিক্ষাবিদরা মনে করছেন, এই তারিখ পরিবর্তনে শিক্ষাসূচিতে কিছুটা ব্যাঘাত ঘটতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোনালদোর জোড়া গোল ও নতুন রেকর্ড: পর্তুগালের বিশাল জয়

প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ: পেছাল মাধ্যমিকের অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষা

আপডেট সময় : ১২:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬