ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভস্মীভূত ৪ দোকান, কোটি টাকার ক্ষতি

চাঁপাইনবাবগঞ্জ শহরের নিউমার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাজারের চারটি বড় দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এই অগ্নিকাণ্ডে তাদের কয়েক কোটি টাকার মালামাল নষ্ট হয়ে গেছে।

বুধবার সকাল সোয়া ৮টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদর উপজেলা, শিবগঞ্জ ও নাচোল ইউনিটের মোট ছয়টি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার নিরলস প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মার্কেট খোলার আগেই ‘রাজশাহী স্টোর’ নামক একটি দোকানে প্রথম আগুন দেখা যায়। মুহূর্তেই তা পার্শ্ববর্তী ফ্যাশন গার্মেন্টস ও রাইসা ফ্যাশনসহ অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে চারটি দোকানের আসবাবপত্র ও বিপুল পরিমাণ পোশাক পুড়ে গেছে। এছাড়া আগুনের ধোঁয়া ও তাপে আশপাশের আরও অন্তত ১০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানের মডেলে ঢেলে সাজানো হবে প্রাথমিক শিক্ষা: ববি হাজ্জাজ

চাঁপাইনবাবগঞ্জ নিউমার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: ভস্মীভূত ৪ দোকান, কোটি টাকার ক্ষতি

আপডেট সময় : ০২:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬