ঢাকা ০৪:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

ধামরাইয়ে সড়ক সংস্কার কাজে বাধা, চরম ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

ঢাকার ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নে সরকারি বরাদ্দে নির্মাণাধীন একটি রাস্তার কাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন ওই এলাকার পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষ। অভিযোগ রয়েছে, ব্যক্তিগত স্বার্থে রাস্তার মাঝখানে সীমানাপ্রাচীর নির্মাণ করে সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা যায়, ‘কাজের বিনিময়ে খাদ্য’ (কাবিখা) কর্মসূচির আওতায় ১০ টন চাল বরাদ্দে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কাজের অধিকাংশ শেষ হলেও নুরুল ইসলামের বাধার কারণে শেষ পর্যায়ের কাজ থমকে গেছে। আগে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি রাস্তার জায়গায় দেয়াল তুলেছিলেন। বর্তমানে তার ভাই স্থানীয় রাজনীতির সাথে যুক্ত থাকায় আবারও সেই প্রভাব ব্যবহার করে কাজ বন্ধ রেখেছেন বলে অভিযোগ এলাকাবাসীর।

রাস্তাটি বন্ধ থাকায় কৃষিনির্ভর এই অঞ্চলের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে পারছেন না। পাশাপাশি সংস্কার কাজ বন্ধ থাকায় ভাড়ায় আনা এক্সকাভেটর বা ভেকু অলস বসে আছে, যার প্রতিদিনের খরচ বহন করতে হচ্ছে সরকারকে। অভিযুক্ত নুরুল ইসলাম অবশ্য দাবি করেছেন, তিনি তার নিজস্ব জমির ওপর দিয়ে রাস্তা নিতে দেবেন না। দ্রুত এই সমস্যা সমাধানে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী এলাকাবাসী।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানের মডেলে ঢেলে সাজানো হবে প্রাথমিক শিক্ষা: ববি হাজ্জাজ

ধামরাইয়ে সড়ক সংস্কার কাজে বাধা, চরম ভোগান্তিতে ৫ গ্রামের মানুষ

আপডেট সময় : ০২:৪৯:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬