ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক: কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে ঐকমত্য

চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ‘সামার দাভোস’ সম্মেলনের সাইডলাইনে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের শীর্ষ নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠকে উভয় দেশের প্রধানমন্ত্রী ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া নিয়মিত বিরতিতে রাজনৈতিক ও ব্যবসায়িক পর্যায়ে বৈঠক আয়োজনের মাধ্যমে জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর বিষয়ে তারা একমত হন। কাজাখ প্রধানমন্ত্রী বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন।

আলোচনায় বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি এবং কৃষিভিত্তিক শিল্পে সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। এছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠায় কাজাখস্তানের প্রস্তাবকে সমর্থন জানায় বাংলাদেশ। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানের মডেলে ঢেলে সাজানো হবে প্রাথমিক শিক্ষা: ববি হাজ্জাজ

কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাথে তারেক রহমানের বৈঠক: কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে ঐকমত্য

আপডেট সময় : ০২:৪৮:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬