ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পার্লারের কর্মী সেজে অভিনব কৌশলে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিউটি পার্লারের কর্মী সেজে অভিনব কৌশলে দুই গৃহবধূর প্রায় তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট করেছে এক নারী প্রতারক। বৃহস্পতিবার সকাল ১০টায় মাদানীনগর এলাকার সিটি টাওয়ারের তিনতলায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী সুমাইয়া খান জানান, সকাল সাড়ে ৯টায় ওই প্রতারক নারী তার বাসায় এসে নিজেকে বিউটি পার্লারের কর্মী পরিচয় দেয় এবং নিজেকে তার প্রতিবেশী বলে দাবি করে। সরল মনে তাকে বাসায় ঢুকতে দিলে, তার সাথে পাশের বাসার এক প্রতিবেশীও ফেসিয়াল করতে আসে। এসময় ওই নারী তাদেরকে ফেসিয়াল করার জন্য চেয়ারে বসায়। এক পর্যায়ে সে কৌশলে তাদের চেতনানাশক দিয়ে সুমাইয়ার গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, কানে থাকা ৪ আনা ওজনের দুটি কানের দুল এবং তার প্রতিবেশীর ৫ আনা ওজনের দুটি কানের দুল খুলে নিয়ে বাসা থেকে পালিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার এসআই জেসমিন সরকার জানিয়েছেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের বাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রতারকের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

পার্লারের কর্মী সেজে অভিনব কৌশলে তিন লাখ টাকার স্বর্ণালঙ্কার লুট

আপডেট সময় : ০৭:১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬