ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনছে সরকার, খরচ ৭৩ কোটি টাকা

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব সরাসরি ফিফা থেকে কিনছে বাংলাদেশ সরকার। এর ফলে দেশের দর্শকরা এই আসরের খেলাগুলো উপভোগ করতে পারবেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এই মিডিয়া স্বত্ব অধিগ্রহণ করবে এবং এতে প্রায় ৭৩ কোটি টাকা ব্যয় হবে।

রবিবার সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এর আগে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও এই উদ্যোগের নীতিগত অনুমোদন দিয়েছিল। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উত্থাপিত প্রস্তাব অনুযায়ী, সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে ফিফার কাছ থেকে ‘অল মিডিয়া রাইটস’ সংগ্রহ করা হবে। চুক্তিমূল্য নির্ধারিত হয়েছে ৭২ কোটি ৭০ লাখ ৫৭ হাজার ৬৯২ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, অতীতে বড় ক্রীড়া আসরের সম্প্রচার অধিকার সংগ্রহের ক্ষেত্রে মধ্যস্বত্বভোগী প্রতিষ্ঠানের কারণে ব্যয় বেশি হতো। এবার সরাসরি ফিফার সঙ্গে চুক্তি হওয়ায় প্রক্রিয়ায় স্বচ্ছতা আসার পাশাপাশি অর্থ সাশ্রয় হবে। ‘অল মিডিয়া রাইটস’ অর্জনের ফলে বিটিভি শুধু স্যাটেলাইট সম্প্রচারেই সীমাবদ্ধ থাকবে না, বরং টেরেস্ট্রিয়াল নেটওয়ার্ক, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং ওটিটি সেবার মাধ্যমেও ম্যাচগুলো প্রচার করার আইনগত অধিকার পাবে। এর ফলে শহরের পাশাপাশি প্রত্যন্ত অঞ্চলের দর্শকরাও সহজে খেলা উপভোগ করতে পারবেন বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এই আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার স্বত্ব কিনছে সরকার, খরচ ৭৩ কোটি টাকা

আপডেট সময় : ১১:১৪:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬