ঢাকা ০৫:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

অভ্যন্তরীণ ঋণ উদ্বেগজনকভাবে বেড়ে ১০ লাখ ৭৭ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে

দেশের অভ্যন্তরীণ ঋণের পরিমাণ উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, তাদের রেখে যাওয়া ৬৫ হাজার কোটি টাকার অভ্যন্তরীণ ঋণ বর্তমানে প্রায় ১৬ গুণের বেশি বৃদ্ধি পেয়ে ১০ লাখ ৭৭ হাজার কোটি টাকায় পৌঁছেছে। বৃহস্পতিবার বাজেট উপস্থাপনের সময় তিনি এই তথ্য জানান এবং একে একটি উদ্বেগের বিষয় হিসেবে উল্লেখ করেন।

অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০০৬ সালে যেখানে বিদেশি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৩০ হাজার কোটি টাকা, সেখানে ২০২৪ সালে তা প্রায় ৬.৫০ গুণ বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ১২ হাজার কোটি টাকা। এবারের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেটের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। ফলে আয় ও ব্যয়ের মধ্যে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার একটি বড় ব্যবধান তৈরি হয়েছে। এই ঘাটতি পূরণের জন্য সরকার অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় উৎস থেকেই অর্থ সংগ্রহের পরিকল্পনা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটের চার যুবককে রাশিয়ায় সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ: মানবপাচার মামলা দায়ের

অভ্যন্তরীণ ঋণ উদ্বেগজনকভাবে বেড়ে ১০ লাখ ৭৭ হাজার কোটি টাকায় দাঁড়িয়েছে

আপডেট সময় : ০৪:৩৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬