ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬

যমুনা সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

টাঙ্গাইল প্রতিনিধি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ, অতিরিক্ত যানবাহন, বৃষ্টি এবং একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে যমুনা সেতু কর্তৃপক্ষ।

শনিবার (৬ জুন) সকালে যমুনা সেতুর টোল প্লাজা থেকে টাঙ্গাইলের পৌলি এলাকা পর্যন্ত দীর্ঘ যানজট দেখা যায়। এতে হাজারো যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা সড়কে আটকে থাকতে হচ্ছে।

সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা। দীর্ঘ সময় যানবাহনে আটকে থাকায় অনেকেই ভোগান্তির কথা জানিয়েছেন।

যমুনা সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪০ হাজার ৫৮০টি যানবাহন পারাপার হয়েছে, যা স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, অতিরিক্ত যানবাহনের চাপের পাশাপাশি রাতের বৃষ্টিপাত, সেতুর ওপর দুর্ঘটনা এবং কয়েকটি যানবাহন বিকল হয়ে যাওয়ায় যানজটের সৃষ্টি হয়েছে।

তিনি জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে সেতু কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একযোগে কাজ করছেন।

এদিকে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ বলেন, যান চলাচল স্বাভাবিক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ধীরে ধীরে যানজট কমে আসবে বলে আশা করা হচ্ছে।

ঈদকে সামনে রেখে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে যাতায়াতকারী মানুষের চাপ আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

Mahbub

জনপ্রিয় সংবাদ

জাতীয় সংকট মোকাবিলায় সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব অপরিসীম: সেলিম উদ্দিন

যমুনা সেতু মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

আপডেট সময় : ১১:২০:০০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬