ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১২৪২

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ১১০ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১৩২ জন। সব মিলিয়ে হামের নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৪২ জন।

সরকারি হিসেব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৪২ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯২ শিশুর, বাকি ৫৫০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গে।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে ১১ জুন সকাল ৮টা পর্যন্ত সন্দেহজনক হামের উপসর্গের রোগী পাওয়া গেছে ৮৩ হাজার ১৩৯ জন। এই সময়ে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৮ হাজার ৫৬ জন। এখন পর্যন্ত নিশ্চিত হামের রোগী পাওয়া গেছে ১০ হাজার ৫৯ জন এবং হাম থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪ হাজার ২৯৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনের মধ্যে সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। একই সময়ে ‘সন্দেহজনক’ আক্রান্তের মধ্যে সর্বোচ্চ রোগী ঢাকা বিভাগে পাওয়া গেছে ৪৬৯ জন, যার মধ্যে ৬৮ জনের নিশ্চিতভাবে হাম শনাক্ত করা হয়েছে।

বিভাগওয়ারি মৃত্যুর পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত হামে সবচেয়ে বেশি ২৮৫ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এর মধ্যে নিশ্চিত হামে ৫৬ শিশু এবং ‘সন্দেহজনক হামে’ মৃত্যু হয়েছে ২৩২ জনের। এরপর রয়েছে রাজশাহী বিভাগে নিশ্চিত হামে দুইজনসহ মোট ৮৮ জন, সিলেটে নিশ্চিত হামে তিনজনসহ ৬৯ জন, চট্টগ্রামে নিশ্চিত হামে ১০ জনসহ ৫৭ জন, বরিশালে নিশ্চিত হামে ১৯ জনসহ ৫৭ জন, ময়মনসিংহে নিশ্চিত হামে দুইজনসহ ৫২ জন, খুলনায় হামের উপসর্গে ২৩ জন এবং রংপুর বিভাগে হামের উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

হামে আরও ৩ শিশুর মৃত্যু, নতুন করে আক্রান্ত ১২৪২

আপডেট সময় : ০৭:১৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬