ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদর উপজেলার বেলগাছি রেলগেট এলাকায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি খাদ্যপণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে দেখা যায়, কিছু প্রতিষ্ঠান অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ করছে। এছাড়া অনুমোদন ছাড়াই বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে পণ্য বাজারজাত করার অভিযোগও পাওয়া গেছে। ফার্মপাড়া এলাকার মেসার্স নূর ফুড প্রোডাক্টসকে ২৫ হাজার টাকা এবং মেসার্স সাকিল চানাচুরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. গোলাম ফারুক এবং জেলা আনসার সার্বিক সহযোগিতা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল বিশ্বকাপের লড়াই শুরু আজ, চোখ এখন ৪৮ দেশের মহাযুদ্ধে

চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকারের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৭:০৫:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬