ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ইরানের ওপর আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের: ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধের শর্ত না মানলে ভয়াবহ পরিণতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধ বন্ধের শর্ত মেনে না নেয়, তাহলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশটির ওপর আরও ব্যাপক সামরিক অভিযান চালানো হবে। এই সতর্কবার্তার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে। মার্কিন সামরিক বাহিনী এসব অভিযানকে ‘আত্মরক্ষামূলক অতিরিক্ত পদক্ষেপ’ হিসেবে বর্ণনা করেছে।

ট্রাম্পের দাবি অনুযায়ী, সর্বশেষ অভিযানে যুক্তরাষ্ট্র ইরানের লক্ষ্যবস্তুতে ৪৯টি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তিনি আরও জানান, আগের সন্ধ্যায় ইরানের নেতারা সরাসরি তার সঙ্গে যোগাযোগ করে বিমান হামলা বন্ধের অনুরোধ জানিয়েছিলেন। তবে, ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ইরানের উদ্দেশ্যে বলেছেন, যদি তারা যুক্তরাষ্ট্রের শর্ত মেনে যুদ্ধ বন্ধ না করে, তবে খুব শিগগিরই দেশটির ওপর আরও ভয়াবহ বোমা হামলা চালানো হবে।

অন্যদিকে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) ট্রাম্পের এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে। সংস্থাটির পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছেন—এমন বক্তব্য সত্য নয় এবং এটি চলমান সংঘাতের দায় এড়ানোর একটি প্রচেষ্টা।

এদিকে, হরমুজ প্রণালি ইস্যুতেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। আইআরজিসির মহাকাশ বাহিনীর কমান্ডার মজিদ মৌসাভি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালিকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার কঠোর জবাব দেওয়া হবে। তার ভাষ্যমতে, প্রণালির নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা হলে পুরো অঞ্চলকে প্রতিপক্ষের জন্য ‘নরকে পরিণত’ করা হবে। মার্কিন হামলার পর আইআরজিসি দাবি করে, নিরাপত্তাজনিত কারণে হরমুজ প্রণালি দিয়ে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়েছে। তাদের বক্তব্য অনুযায়ী, তেলবাহী ট্যাংকারসহ বাণিজ্যিক জাহাজের চলাচলও স্থগিত করা হয়েছে। তবে, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এই দাবি অস্বীকার করেছে। সংস্থাটির মতে, চলমান উত্তেজনা সত্ত্বেও হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামী অর্থনীতির মডেল ধ্বংসের অপচেষ্টা চলছে: জামায়াত নেতা

ইরানের ওপর আরও বড় হামলার হুঁশিয়ারি ট্রাম্পের: ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধ বন্ধের শর্ত না মানলে ভয়াবহ পরিণতি

আপডেট সময় : ০৩:২২:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬