ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

মেহেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তি নিহত

মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী বাজারে দোকানে চুরির চেষ্টাকালে স্থানীয়দের গণপিটুনিতে এক অজ্ঞাত ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে একটি টায়ারের দোকানের তালা ভেঙে মালামাল চুরির সময় হাতেনাতে ধরা পড়েন তিনি।

দোকান মালিক জানান, ভোরে সিসিটিভি ক্যামেরায় চোরচক্রকে দেখে তিনি চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসেন। এ সময় চোরচক্রের অন্য সদস্যরা পালিয়ে গেলেও ওই ব্যক্তি জনতার হাতে আটকা পড়েন। পরবর্তীতে উত্তেজিত জনতার পিটুনিতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানের পারমাণবিক অস্ত্র প্রাপ্তি রোধে কঠোর অবস্থানে ট্রাম্প, সামরিক অভিযানের অঙ্গীকার

মেহেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাত ব্যক্তি নিহত

আপডেট সময় : ০৩:১৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুন ২০২৬