ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে পর্যটনমন্ত্রী: সংরক্ষণে সরকারের বিশেষ গুরুত্বারোপ

দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংরক্ষণ এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা বর্তমান সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। শুক্রবার বিকেলে মানিকগঞ্জের ঐতিহ্যবাহী বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী জমিদার বাড়ির বিভিন্ন ভবন, প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে স্থাপনাটির বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। মন্ত্রী দ্রুত সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পরিদর্শনকালে বাংলাদেশ পর্যটন করপোরেশন বোর্ডের পরিচালক মহিউদ্দিন হেলাল, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বালিয়াটি প্রাসাদ জাদুঘরের সহকারী কাস্টোডিয়ান নিয়াজ মাখদুম উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যেমন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আওয়াল, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিল্পব, ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা, সদস্য সচিব মো. ফরিদ হোসেন, কৃষক দলের সভাপতি বরকত মল্লিক এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন উজ্জামানও উপস্থিত ছিলেন।

স্থানীয় জনগণ ও আগত পর্যটকরা মন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, বালিয়াটি জমিদার বাড়ির যথাযথ সংস্কার ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে দেশি-বিদেশি পর্যটকদের আগমন আরও বৃদ্ধি পাবে এবং এলাকার পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় আগত পর্যটকদের মন্ত্রীর সাথে ছবি তুলতেও দেখা যায়। উল্লেখ্য, জমিদার বাড়ির সামনে পর্যটন মন্ত্রণালয়ের ৭৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি ওয়াকওয়ে সম্প্রতি বৃষ্টিতে ভেঙে গেছে, যা দ্রুত সংস্কারের জন্য মন্ত্রী সাটুরিয়ার ইউএনওকে নির্দেশ দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গণমাধ্যমে আস্থার সংকট তীব্র, বহু সাংবাদিকের চাকরিচ্যুতি

ঐতিহাসিক বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে পর্যটনমন্ত্রী: সংরক্ষণে সরকারের বিশেষ গুরুত্বারোপ

আপডেট সময় : ০৩:২৪:২১ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬