ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬

হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন পাহারায় থাকা ট্যাংকারে ইরানের হামলা

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও চলমান যুদ্ধ নিয়ে তার মন্ত্রিসভার সঙ্গে বৈঠকে ব্যস্ত, ঠিক তখনই হরমুজ প্রণালিতে নতুন করে সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। মার্কিন বাহিনীর পাহারায় থাকা দুটি তেলবাহী ট্যাংকারে ইরান হামলা চালিয়েছে বলে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

শুক্রবার আইআরজিসি জানায়, ‘নীতি অমান্যকারী’ ওই তেলবাহী ট্যাংকারগুলোতে আঘাত করা হয়েছে এবং সেগুলোকে থামিয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর মার্কিন বিমানবাহিনীর পাহারায় থাকা আরও চারটি তেলবাহী ট্যাংকার দ্রুত গতিপথ পরিবর্তন করে ফিরে যায়। জাহাজগুলো একটি ‘অঘোষিত রুট’ ব্যবহার করে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করছিল বলে দাবি করা হয়।

বর্তমানে ইরান ও যুক্তরাষ্ট্র নির্ধারিত দুটি ভিন্ন রুট ব্যবহার করে জাহাজগুলোকে হরমুজ প্রণালি পার হতে হচ্ছে। ওমান উপকূলের কাছে অবস্থিত দক্ষিণাঞ্চলীয় পথটি ব্যবহারকারী জাহাজগুলোতে ইরান বোমাবর্ষণ করছে, অন্যদিকে ইরানের জাহাজ ও সমুদ্রবন্দরে নিজেদের আরোপিত অবরোধ লঙ্ঘনকারী জাহাজগুলোতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র।

দুই সপ্তাহ আগে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে, যা বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধিতে প্রভাব ফেলেছে। জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার জবাবে বৃহস্পতিবার ওয়াশিংটন ইরানে বড় ধরনের হামলা চালায়, যার পর অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার ছাড়িয়ে যায়।

শুক্রবার মধ্যপ্রাচ্যজুড়ে লড়াই অব্যাহত ছিল। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের গুরুত্বপূর্ণ ও সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো ইরানি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে, যেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একই সময়ে লেবাননে প্রাচীন বিউফোর্ট দুর্গের কাছে রাতভর বিশাল বিস্ফোরণ ঘটিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী, যা হিজবুল্লাহর টানেল ও অবকাঠামো লক্ষ্য করে চালানো হয়েছে বলে তেল আবিবের দাবি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে সড়ক দুর্ঘটনায় আহত কৃষকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন পাহারায় থাকা ট্যাংকারে ইরানের হামলা

আপডেট সময় : ০৮:৩২:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১ অগাস্ট ২০২৬